যে রীতিতে বিয়ে করতে যাচ্ছেন সৃজিত-মিথিলা
সব জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বারেরমত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করছেন মিথিলা।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ের কথা থাকলেও তা এগিয়ে শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
বিয়ের জন্য এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। এই উপলক্ষে ঢাকা থেকে কলকাতায় গেছে দুই কেজি ওজনের চারটি ইলিশ।
কোন রীতিতে বিয়ে করবেন দুই বাংলার দুই সেলিব্রেটি?
ভারতীয় গণমাধ্যম এই সময় তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কলকাতায় মিথিলা-সৃজিতের রেজিস্ট্রি বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠান বেশ বড় না করে পরে বিশাল আয়োজন করা হবে।
সূত্রটি আরো বলছে, সন্ধ্যায় রেজিস্ট্রি করেই একে অন্যের সঙ্গে সারাজীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছেন মিথিলা-সৃজিত। এরই মধ্যে মিথিলার বাবা-মা, পরিবারের লোকজন পৌঁছে গেছেন কলকাতায়। সৃজিতের মা, বোন উপস্থিত থাকছেন বিয়েতে। আর সৃজিত-মিথিলার প্রাণভোমরা মিথিলার মেয়ে আয়রাও থাকছে বিয়েতে। এছাড়াও উপস্থিত থাকছেন সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া।
জানা গেছে, দ্বিতীয় বিয়েতে সৃজিত পরবেন পাজামা, পাঞ্জাবি, জহরকোট। মিথিলা পরছেন লাল জামদানি।
মিথিলা বলেন, আমি আর সৃজিত দু’জনেই কাজপাগল। আবার আমরা ভীষণ অলস। এটা বলে বোঝানো যায় কি না জানি না। কিন্তু এতেই আমাদের আসল মিল।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, রেজিস্ট্রি ম্যারেজের পর টলিউডের সকল অতিথিদের নিয়ে বিশেষ পার্টি হবে। আজ মুখার্জীর বাড়িতে খাওয়াদাওয়া শুরু দুপুর থেকে। খাঁটি বাঙালি রান্না। সন্ধ্যায় বিরিয়ানি হবে। খোঁজ নিয়ে জানা গেল জামাইয়ের জন্য দু’কেজি ওজনের চারটি ইলিশ এসেছে পদ্মা থেকে।
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।